গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ জ্বালাময়ী কালজয়ী বক্তব্য দিয়েছেন গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ।আজ শনিবার সকাল সাড়ে এগারটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি ব্রিজ সংলগ্ন বালুর মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামসুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার উজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, গাজীপুর জেলা যুবলীগ নেতা মো. শহিদুল্লাহ সরদার, শ্রীপুর পৌর যুবলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম ওয়াসিম, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মো. মাসুম মন্ডল প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ এমপি আবেগতাড়িত কন্ঠে জাতির পিতার হত্যার লোমহর্ষক মর্মন্তদ ঘটনা বর্ননা করেন।একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত প্রতিকূলতাকে মাড়িয়ে এদেশকে উন্নয়ন ও সোনালী স্বপ্নের বন্দরে নিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপসমুহের নানা দিক তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।